সারাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একইসময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ শিশু।
রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জন এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩।
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। সময়মতো টিকা না নেয়া এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় এই প্রাদুর্ভাব দীর্ঘায়িত হচ্ছে।
এসএ