শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু
হাসপাতাল

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে হামে মারা গেছেন একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৪ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৪ হাজার ৫৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, খুলনা বিভাগের একজন, একজন সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২৩৩ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫২০ জন। এরপর রাজশাহী বিভাগে ২১৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৭৪ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৬৪, খুলনায় ৮২, সিলেটে ৫২, রংপুর ৩৬ এবং ময়মনসিংহে ২৬ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।