বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত তিন ইউকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩২ রান।

সিরিজ নির্ধারণী ম্যাচে চট্টগ্রামে শুরুটা ভালাে হয়নি স্বাগতিকদের। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে মাত্র এক রান। ২ বল খেলে শূন্য রানে আউট হন ওপেনার সাইফ হাসান। আর ৫ বলে ১ রানে বোল্ড হয়ে ফিরলেন তানজিদ। এরপর ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য সরকার। দুটি পরিরর্তন নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন আজকের ম্যাচে নেই। চোট কাটিয়ে দলে ফিরেন মোস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More