শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

যশোরে বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

যশোর জেলার চৌগাছা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর(চৌগাছাঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ উদ্যোগটি চৌগাছা উপজেলার সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম মোর্শেদ, আরাজি সুলতানপুর বকশিপুর চাকলা দেবীপুর (.বি.সি.ডি) কলেজ অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, সিংহঝুলি আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং জীবননগর ডিগ্রি কলেজ সহকারি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশারসহ স্থানীয় বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম আর সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি, চুয়াডাঙ্গা অফিসের এক্সিকিউটিভ মো. রমজান আলী।

 

আদিব/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More