শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় একই দিনে পরীক্ষা দিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় একই দিনে পরীক্ষা দিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গার উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, সংশ্লিষ্টরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, এ কার্যক্রম উদ্বোধনের পর ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ওই দিনই ম্যাসেজের মাধ্যমে অনলাইনে ফি জমা দিলে ঘরে বসেই ডাক যোগে লাইসেন্স পেয়ে যাবেন।

 

এমি/দীপ্ত