সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

পহেলা বৈশাখ: বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ থাকবে।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ থাকবে।

সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

এতে স্বাক্ষর করেন মেট্রোরেল উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পহেলা বৈশাখ উপলক্ষ্যে ১৪ এপ্রিল, ২০২৬ (১ বৈশাখ, ১৪০৩) তারিখ মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারাদিন) বন্ধ থাকবে।

এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More