রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এনেছে নতুন সমন্বিত ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ইউসিবি ওয়ান।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এনেছে নতুন সমন্বিত ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ইউসিবি ওয়ান।’

এর মাধ্যমে দ্রুত ও সহজে মিলবে সব ধরনের ব্যাংকিং সেবা। পাশাপাশি কেনাকাটা, ভ্রমণের টিকিট বুকিং, ইউটিলিটি বিল প্রদানসহ, অফার উপভোগ করার মাধ্যমে ‘ইউসিবি ওয়ান’ ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনকে সহজ করতে পারবেন।

রবিবার (১২ এপ্রিল) রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ‘ইউসিবি ওয়ান।’

ইউসিবি ওয়ান’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদ চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মামদুদুর রশীদ। পাশাপাশি নীতিনির্ধারক, ব্যবসায়ী, স্টেকহোল্ডার এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘সরকার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যাংকখাতে বিরাজমান বিভিন্ন রোগ প্রতিরোধে নানা উদ্যোগের কথা ভাবছে। এরমধ্যে অন্যতম হলো আর্থিক ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজ করা, প্রত্যেক নাগরিকের একটি করে ব্যাংক একাউন্ট খোলা। এর মাধ্যমে অনিয়ম ও অস্বচ্ছতা দূর হবে, একইসঙ্গে অন্তর্ভূক্তিমূলক আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ ব্যাপারে আমি সকল ব্যাংকের সহযোগিতা কামনা করছি।’

ইউসিবি পরিচালনা পর্ষদ চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘সুশাসন, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার ফলে ইউসিবি গত দুই বছরে ক্রমাগত ভালো করছে। আগামীতে অন্তর্ভূক্তিমূলক এবং ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা জোরদার করতে আমরা কাজ করছি। কেননা ডিজিটাল ব্যবস্থাই ব্যাংকিং খাতের ভবিষ্যত। আজকের অ্যাপ উদ্বোধন সে লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু।’

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মামদুদুর রশীদ বলেন, ‘এটি শুধু একটি নতুন অ্যাপ নয়। এর মাধ্যমে সব সেবাকে একসঙ্গে যুক্ত করে আমরা গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে চাই। তরুণ ও প্রযুক্তিসচেতন গ্রাহকদের জন্য এটি অত্যন্ত উপযোগী হবে এবং দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠান শুরুতে ইউসিবি উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন অ্যাপের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘ইউনেট আপের মাধ্যমে এতদিন গ্রাহকরা ডিজিটাল সেবা নিতে পেরেছেন। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে এই আপটি ইউসিবি ওয়ানে বদলে যাবে। ইউসিবি ওয়ান হলো ব্যাংকের নতুন সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে এক জায়গায় পাওয়া যাবে নানা ধরনের ব্যাংকিং সেবা। এতে রয়েছে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুবিধা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানো, বিল পরিশোধ, কার্ড ব্যবস্থাপনা, কিউআর পেমেন্ট, ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়ার সুবিধা। ব্যাংকিংয়ের বাইরে এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড, খাবার অর্ডার, পেমেন্ট, ভ্রমণ বুকিং, টিকিটিং সুবিধা এবং বিশেষ অফার উপভোগ করতে পারবেন। এসব ফিচার গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ এবং যুগোপযোগী ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে। অ্যাপটিতে থাকছে বায়োমেট্রিক সুবিধা। আমরা চাই গ্রাহকরা বলুক, অ্যাপ একটাইইউসিবি ওয়ান।’

উল্লেখ্য, বাংলাদেশে ব্যাংকগুলোর মধ্যে ইউসিবিই প্রথম ওরাকলের ওপেন এপিআই এর সর্বাধুনিক সংষ্করণ ১৪.৭ ব্যবহার শুরু করে। এর মাধ্যমে অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। ব্যাংকটি ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও/আইইসি ২৭০০১: ২০২২ (ISO/IEC 27001:2022) সনদও অর্জন করেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More