দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম। সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে (সন্দেহজনক)। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৮ শিশু।
এসএ