রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

হাইকমিশনের পদ ছাড়ার যে ব্যাখ্যা দিলেন আকবর হোসেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আকবর হোসেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালন অসম্ভব বলে জানিয়েছিলেন।

রবিবার (১২ এপ্রিল) ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় হাইকমিশনের পদ ছাড়ার ব্যাখ্যা দেন আকবর হোসেন।

ভিডিও বার্তায় আকবর হোসেন বলেন, ‘আমি প্রায় ২২ বছর সাংবাদিকতা করেছি, কিন্তু লন্ডনে পৌঁছার পর দেখি প্রেস মিনিস্টারের কাজটা আসলে আমি করতে পারবো না। গত এক বছর এখানে চেষ্টা করে দেখলাম, সেই অর্থে প্রোডাক্টিভ কোনো কাজ নেই। আমরা যারা সাংবাদিকতা করি, সবসময় নিউজ ও স্টোরি চেজ করি। দিনশেষে কাজের ইমপ্যাক্ট কী হলো, সেটা মেজর করা যায়।’

তিনি আরও বলেন, ‘প্রেস মিনিস্টারের কাজে কোনো ইমপ্যাক্ট নেই, এখানে সপ্তাহের পর সপ্তাহ কোনো কাজ থাকে না। এই অবস্থায় আমার অলমোস্ট ডিপ্রেশনে যাওয়ার মতো অবস্থা। এছাড়া পারিবারিক ও ব্যক্তিগত কারণেও আমার ঢাকায় থাকা প্রয়োজন।’

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে উল্লেখ করেন, ‘আমি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদ থেকে পদত্যাগ করেছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার আকবর হোসেনকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য সব পেশা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার শর্তে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন।

কূটনৈতিক এই মিশনে যোগদানের আগে আকবর হোসেন দীর্ঘকাল বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More