শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

দেশে ফিরেছেন দক্ষিণ এশিয়ার স্বর্ণজয়ী দুই শাটলার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে ফিরেছেন পাকিস্তানে অনুষ্ঠেয় 'দক্ষিণ এশিয়ান রিলেশন্স টুর্নামেন্টে' বাংলাদেশের স্বর্ণপদক জয়ী দুই শাটলার সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান।

দেশে ফিরেছেন পাকিস্তানে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান রিলেশন্স টুর্নামেন্টেবাংলাদেশের স্বর্ণপদক জয়ী দুই শাটলার সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়।

শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তাদের ফুল দিয়ে বরণ করেন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশমহাসচি ডক্টর মারুফ আহমেদ মৃদুল।

ইসলামাবাদে ১৭ এপ্রিল দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিভাবান শাটলারদের নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা ও স্বাগতিক পাকিস্তান।

টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে স্বর্ণ জেতা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের ক্রীড়ার জন্যও একটি বড় বার্তা।

 

হাসিব/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More