বগুড়া–৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ১৫০টি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
এতে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা ৩৪ হাজার ৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল ১৩ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন। এ ছাড়া ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ১০৯ ভোট।
বগুড়া–৬ আসনের উপনির্বাচনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। তবে এই ভোটকাস্টে পোস্টাল ব্যালট যুক্ত করা হয়নি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৭১ দশমিক ১৫ শতাংশ ভোটকাস্ট হয়েছিল।