মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩,৬৩১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে ফল প্রকাশিত হয়। এতে ভাইভার জন্য উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ প্রার্থী।

পিএসসি জানিয়েছে, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছিল ১০ হাজার ৬৪৪ পরীক্ষার্থী। অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাসের হার ৩৪ দশমিক ১১ শতাংশ।

৪৭তম বিসিএসের পুরো প্রক্রিয়ায় শুরু থেকেই দ্রুতগতিতে ফল প্রকাশের চেষ্টা করছে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনে প্রকাশ করে কমিশন। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ ও ননক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ৩ হাজার ৬৮৮ জনকে দেওয়া হবে নিয়োগ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More