মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল পাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় সংসদে গুমের বিচার পথ প্রশস্ত করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পাস।

জাতীয় সংসদে গুমের বিচার পথ প্রশস্ত করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পাস হয়েছে। এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধহিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

আইনমন্ত্রী বলেন, যারা বলেন সরকার গুমের বিচার চায় না তাদের উদ্দেশ্য বলি, আইনটা ভালো করে পড়ে দেখবেন। গুম আগে মানবতাবিরোধী অপরাধ তালিকায় ছিল না। আমরা তা অন্তর্ভুক্ত করে বিচারের ব্যাপারে আমাদের সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছি।

তিনি আরও বলেন, এখন থেকে গুমের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

উল্লেখ্য, এর আগে ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্টএর অধিকতর সংশোধন কল্পে এই বিলটি সংসদে উত্থাপন করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More