শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সন্ধ্যার মধ্যে রাজধানীসহ ১২ জেলায় ঝড়ের আশঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রচণ্ড গরমে সর্বত্রই হাঁসফাঁস প্রতিটি প্রাণ বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় ঢাকাসহ দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যেই ৬০ কি.মি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে দেয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More