মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩: স্বাস্থ্য অধিদপ্তর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১১৩ জনের আর আক্রান্ত হয়েছে ৭৬১০ জন শিশু।

দেশে মিজেলস (হাম) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১১৩ জনের আর আক্রান্ত হয়েছে ৭৬১০ জন শিশু।

রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময় হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

এতে আরও বলা হয়, সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩২৫৯ জন শিশু, এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪৬৮ জন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More