শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

রবিবার থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রবিবার থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী—

ব্যাংকিং লেনদেনের সময়: সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

অফিস সময়: সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

এতে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ–শাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং–২৪’ এর নির্দেশনা বহাল থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

এর আগে, গত ২ এপ্রিল দেশের সরকারি–বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) থেকে সরকারি–বেসরকারি সব অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

 

এসএ