৬১
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা বাবা–মেয়ে–ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হচ্ছে– খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, বোন ঝর্ণা ও ভাগনি লাবিবা। ভাগনে আবরার ও আরশাদ গুরুতর আহত হয়েছে।