চাঁদ দেখা সাপেক্ষে দেশে পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে তা জানাতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বুধবার (১৮ মার্চ) জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৫টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকটি শুরু হবে।
বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২–৪১০৫৩২৯৪, ০২–২২৬৬৪০৫১০ ও ০২–২২৩৩৮৩৩৯৭ টেলিফোনে নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এসএ