মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও, সেই ইউএনও ওএসডি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

তাকে ওএসডি করে মঙ্গলবার (১৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কী কারণে ওএসডি করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৬ মার্চ) এক নারীর সঙ্গে আলাউদ্দিনের অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে অনেকেই ফেসবুকে পোস্টও করেছেন। কেউ কেউ ইউএনও আলাউদ্দিনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি শেয়ার করেছেন।

তবে স্থানীয় সাংবাদিকদের কাছে আলাউদ্দিন দাবি করেছেন, তার সম্মানহানি করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা পাওয়ায় তাকে ওএসডি করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: যুগান্তর।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More