সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

ভিসা চালুর বিষয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাইক‌মিশনার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তি‌নি।

প্রণয়‌ ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, দুদেশের মধ্যে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে, সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে আজ।

তিনি আরও বলেন, বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায় এবং অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করা যায়, সেবিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এসব সংযোগ শুধু বর্তমান নয় দীর্ঘমেয়াদেও দুদেশের অর্থনীতির মধ্যে আরও ভালো সংযোগ গড়ে তুলতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More