পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন। স্পিকারের পদটি বর্তমানে শূন্য থাকায় নিয়ম অনুযায়ী স্পিকারের চেয়ার খালি রেখেই এই অধিবেশনের কার্যক্রম শুরু করা হয়েছে।
অধিবেশনের শুরুতে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংসদ নেতা আজকের সভায় সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই নাম অন্য একজন সংসদ সদস্য সমর্থন করার পর মনোনীত সেই সদস্যই আজকের অধিবেশন পরিচালনা করবেন।
সংবিধানের বিধান অনুযায়ী, নতুন সংসদের এই প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ দিনের অন্যান্য সংসদীয় কার্যসূচি সম্পন্ন করা হবে।