শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

গরমে তৈরি করে নিন প্রাণ জুড়ানো তরমুজের জুস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গরমে তৈরি করে নিন প্রাণ জুড়ানো তরমুজের জুস
তরমুজের জুস

চলছে রমজান মাস, তার উপর প্রচন্ড গরম। তাই ইফতারে তৈরি করে নিতে পারেন প্রাণ জুড়ানো মজাদার তরমুজের জুস।

গরমে তরমুজ সবার প্রিয়। তীব্র এই গরমে রসে টইটুম্বুর এই ফলটি কেবল আমাদের প্রাণ জুড়াতেই সাহায্য করে না, এর রয়েছে বেশকিছু গুণ। পুষ্টিতে ভরপুর তরমুজ তাই রাখতে পারেন আপনার ইফতারের খাদ্য তালিকায়।

খুব সহজেই তরমুজ দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু জুস। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন তরমুজের জুস।

উপকরণ যা লাগবে : তরমুজের টুকরো ২ কাপ, বরফ কুচি ২ কাপ, বিট লবণ অল্প, লেবুর রস সামান্য, পুদিনা পাতা কয়েকটি, চিনি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে দিন। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি ব্লেন্ডারে টুকরো করা তরমুজ, বিট লবণ, লেবুর রস, কয়েকটি পুদিনার পাতা এবং চিনি দিয়ে ব্ল্যান্ড করে নিন। এখন এটি একটি ছাকনি দিয়ে ছেঁকে নিন। এবার বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে টেবিলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার প্রাণ জুড়ানো তরমুজের জুস।

 

যূথী/দীপ্ত সংবাদ