মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নতুন আইজিপি আলী হোসেন ফকির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

পেশাগত জীবনে নানা চড়াইউতরাই পেরিয়ে আসা মো. আলী হোসেন ফকির আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রথম দফায় তিনি চাকরি হারান এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে পুনর্বহাল হন।

পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব ফিরে পেলেও পরবর্তীতে তাকে সুপারনিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) হিসেবে পদোন্নতি লাভ করেন এবং এপিবিএন প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে আইজিপির দায়িত্ব পালন করবেন।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More