পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ৫ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট), পশ্চিম যাত্রাবাড়ী, ঢাকা এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এতদসংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্যাসের স্বল্পচাপের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।