Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত
সারাদেশে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি। অন্যদিকে, ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ১৮৭ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল হওয়ায় কম্পনটি বেশ মৃদু ছিল এবং বড় ধরনের কোনো ঝুঁকি তৈরি করেনি।