তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী (টেকনোক্রেট) হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন ঢাকা উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথগ্রহণ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শপথবাক্য পাঠ করাবেন। একই সময় তারেক রহমান নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা সদস্যদেরও শপথ পড়ানো হবে।
দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও এবার তাতে পরিবর্তন আনা হয়েছে। এই প্রথম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ‘ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন আমিনুল। কিন্তু তিনি জয়ী হতে পারেননি।
এসএ