১৫
শপথ গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলছে নানা প্রস্তুতি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধ, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকাল থেকেই স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানানোর পর আবার জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এসএ