শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এনসিপি থেকে নির্বাচিত হলেন যে ৬ প্রার্থী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এখন পর্যন্ত ৬ প্রার্থীর বিজয়খবর নিশ্চিত করেছে এনসিপি।

জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে দলটি ৩০ আসনে প্রার্থী দিয়েছিল। প্রতিদ্বন্দ্বিতা করে এখন পর্যন্ত ৬ প্রার্থীর বিজয়খবর নিশ্চিত করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর এনসিপি ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক ৬টি পোস্টের মাধ্যমে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানায় দলটি।

এনসিপি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্য হলেন–

ঢাকা১১: নাহিদ ইসলাম (এনসিপি আহ্বায়ক)

রংপুর: আখতার হোসেন (এনসিপি সদস্যসচিব)

কুমিল্লা: হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক)

নোয়াখালী: হান্নান মাসউদ (যুগ্ম আহ্বায়ক)

কুড়িগ্রাম: আতিকুর রহমান মোজাহিদ (যুগ্ম সদস্যসচিব)

নারায়ণগঞ্জ: আব্দুল্লাহ আল আমিন

উল্লেখ্য, সারাদেশ দীর্ঘ দেড় দশক পর একটি বড় অংশগ্রহণমূলক নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More