বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

বিএনপি দ্বারা মিডিয়া দখল হয়ে গেছে: আসিফ মাহমুদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, বিএনপি দ্বারা মিডিয়া দখল হয়ে গেছে। মিডিয়া একপক্ষীয় ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটি প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি দ্বারা মিডিয়া দখল হয়ে গেছে। সাংবাদিকরা বাধ্য হচ্ছে। মিডিয়া একপক্ষীয় ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাংলামোটর দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা দেখেছি যে, আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে জামায়াত নেতাকে ধরে হেনস্তা করা হচ্ছে। তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে।

তিনি বলেন, আমি একটা নিউজ দেখলাম যে, কোনো একজন নেতার বাসা থেকে ৭ লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। আমার বাসায় তো ল্যাপটপ আছে। এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ?

তিনি আরও বলেন, যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল, সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি। মিডিয়ার মধ্যে এক ধরনের একপক্ষীয় হয়ে অ্যাগ্রেসিভ মোডে থাকার অ্যাপ্রোচ আমরা দেখছি।

এনসিপি এই মুখপাত্র বলেন, বিভিন্ন আসনে এনসিপি ও ১১ দলীয় জোট প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং নিষেধ করার কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, স্থানীয় যারা নির্বাচনের দায়িত্বশীল আছেন, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবেন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More