বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় হাসপাতালে যান বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রুহুল কবির রিজভী ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। রিজভী আহমেদ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More