আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তার আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে দূরপাল্লার বাস চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস–ট্রাক মালিক সমিতি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) মালিক সমিতি সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যম‘কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলবে। তবে, ওই দিনের টিকিটের খুব বেশি চাহিদা পাওয়া যায়নি। ১০ ফেব্রুয়ারি টিকিটের জন্য প্রচুর চাপ রয়েছ।
রমেশ চন্দ্র আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বেশিরভাগ কর্মী ভোট দেবার জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পর রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।’
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন তথ্য অনুযায়ী ভোটের সময় ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৭২ ঘণ্টা।
এসএ