ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন আজ। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ‘প্রপোজ ডে’ বা প্রস্তাব দেওয়ার দিন। আপনি যদি দীর্ঘ সময় ধরে কাউকে পছন্দ করে থাকেন, তবে আজকের দিনটি হতে পারে আপনার মনের কথাটি তাকে বলে দেওয়ার শ্রেষ্ঠ সুযোগ।
গোলাপের সুগন্ধে মাতোয়ারা ‘রোজ ডে’ কাটিয়ে আজ সেই মাহেন্দ্রক্ষণ, যখন হৃদয়ের গভীরে জমানো না বলা কথাগুলো প্রিয় মানুষের কাছে প্রকাশের সুযোগ আসে।
প্রিয়জনকে প্রপোজ করার জন্য প্রয়োজন কিছুটা সাহস আর সৃজনশীলতা।
চিঠি কিংবা কবিতা
ডিজিটাল যুগে হাতে লেখা চিঠির আবেদন এখনো কমেনি। নিজের মনের কথাগুলো সাজিয়ে একটি চিঠি বা ৪ লাইনের কবিতা লিখে তাকে দিন। মনে রাখবেন, অন্যের লেখা কপি করার চেয়ে নিজের মনের অগোছালো কথাগুলোই তার কাছে বেশি অর্থবহ হবে।
বই উপহার দিয়ে
সঙ্গী যদি বইপ্রেমী হয়ে থাকেন, তবে তাকে একটি রোমান্টিক বই উপহার দিন। বইয়ের ভেতরে একটি চিরকুটে (Love Note) আপনার মনের কথাটি লিখে কোনো একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এটি তাকে প্রচণ্ড অবাক ও খুশি করবে।
অনলাইন প্রপোজ
আপনার প্রিয় মানুষটি যদি টেক নির্ভরশীল হয়ে থাকে, তাহলে সে উপায়েই প্রপোজ করুন। তিনি পছন্দ না করে থাকতে পারবে না। নিজেদের জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট ব্যবহার করুন। এতে আপনাদের মধ্যে কথা বলা আরও সহজ হয়ে যাবে।
গানের মাধ্যমে প্রস্তাব
মনের ভাব প্রকাশের অন্যতম সহজ মাধ্যম হলো গান। আপনার যদি গান গাওয়ার প্রতিভা থাকে, তবে প্রিয় মানুষটিকে একটি রোমান্টিক গান শুনিয়ে প্রস্তাব দিতে পারেন। গানটি যদি নিজের লেখা হয়, তবে তা সঙ্গীকে আরও বেশি স্পেশাল ফিল (Special feel) করাবে।