আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২০ বছর পর বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে জনসভা মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় হেলিকপ্টারে করে তিনি বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে সভাস্থলে আসেন।
সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজলা থেকে দলীয় নেতা–কর্মীরা বরিশাল পৌঁছান।
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেড়ম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমন দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ২ আসন মিত্রদের ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে পটুয়াখালী–৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও ভোলা–১ আসনে বিজেপির আন্দালিব রহমান (পার্থ)। ১৯টি আসনে বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএ