দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায় এর উৎপত্তিস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার।
ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কম্পন অনুভূত হয়। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে, সবশেষ গত ১ ফেব্রুয়ারি ভোরে সিলেট জেলায় ভূমিকম্প অনুভূত হয়।
এসএ