ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ ৪ জানুয়ারি সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
প্রসঙ্গত, নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে।
এসএ