অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ, হাবিব নগর এলাকায় উচ্চচাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে নির্মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলছে। এ অবস্থায় সরবরাহ বিঘ্নিত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে, যা ভোগান্তিতে ফেলেছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের।
সাময়িক এই অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে
এসএ