শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে নামলেন ছোট ভাই কোকো’র স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে নামলেন ছোট ভাই কোকো’র স্ত্রী
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো’র সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারাদেশে দিনরাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সারাদেশে প্রচারণায় অংশ নিতে গিয়ে ঢাকা–১৭ সংসদীয় আসনে সেভাবে প্রচারণায় উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান। তাই এবার বড় ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো’র সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট ও দোয়া চান কোকো‘র স্ত্রী।

প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ঢাকা–১৭ আসন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তারেক রহমান। এছাড়া বগুড়া–৬ সংসদীয় আসন থেকেও তিনি বিএনপি মনোনীত প্রার্থী।

 

এসএ