
চট্টগ্রামে নলকূপের গর্ত থেকে উদ্ধার শিশুটিকে মৃত ঘোষণা

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে নিঁখোজের প্রায় সাড়ে ৪ ঘন্টা পর শিশু মেজবাহকে মৃত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।
এর আগে বিকাল ৪ টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে শিশুটি খেলা করার সময় অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
এর আগে গেল বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর এলাকায় নলকূপের গর্তে পড়ে যায় মৃত্যু হয় সাজিদ নামে এক শিশুর।








