শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

খুলে দেয়া হয়েছে চীনের সীমান্ত, উচ্ছ্বসিত পর্যটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুলে দেয়া হয়েছে চীনের সীমান্ত, উচ্ছ্বসিত পর্যটক
চীনে উল্লেখযোগ্য হারে বাড়ছে বিদেশি পর্যটক

পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে চীনের সীমান্ত। করোনা মহামারির ধকল কাটিয়ে চলতি মাসের ১৫ তারিখ বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে চীন। নিষেধাজ্ঞা তুলে দেয়ায় এবার উল্লেখযোগ্য হারে বাড়ছে বিদেশি পর্যটক।

প্রায় তিন বছর পর নতুন করে পর্যটক আসতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন দেশটির পর্যটন ব্যবসায়ীরা। করোনা মহামারির ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন তারা।

এদিকে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর দেশটির পর্যটন খাত থেকে প্রায় ৬ হাজার কোটি মার্কিন ডলার আয় করবেন তাঁরা। পর্যটন খাতের এ বিশাল আয় দেশটির সামগ্রিক অর্থনীতিতে আরও চাঙ্গা করবে বলে মত তাদের।

প্রমোদ তরীতে করে আসা পর্যটকরা হাইনান দ্বীপ ও সাংহাইয়ে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ পাবেন। এছাড়া হংকং ও ম্যাকাওয়ের ট্যুর গ্রুপের মাধ্যমে আসা পর্যটকরাও ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

২০২০ সালের ২৮ মার্চের আগে যারা বৈধ ভিসা পেয়েছিল তারাও চীনে আসতে পারেন।

দীর্ঘ অপেক্ষার পর প্রাচীন স্থাপনা ও চীনা সভ্যতার নিদর্শন দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সবাই।

এক পর্যটক বলেন, খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে চীন। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এখন বিদেশি পর্যটকরা ভালোভাবে ঘুরে দেখতে পারবে।

 

অনু/দীপ্ত সংবাদ