দীপ্ত নিউজ
জাতীয়

সঠিক ঠিকানা না পাওয়ায় ফেরত এসেছে ৫৬০০ পোস্টাল ব্যালট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সঠিক ঠিকানা না পাওয়ায় ফেরত এসেছে ৫৬০০ পোস্টাল ব্যালট
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল সানাউল্লাহ

সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি ডাকযোগে পাঠানো পোস্টাল ব্যালট (ব্যালট) ফেরত এসেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় নির্ধারিত সময়ে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেগুলো ফেরত এসেছে।

ইসি বলেন, পরিসংখ্যানে দেখা গেছে, মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে। মূলত প্রবাসীদের বর্তমান অবস্থানের সঠিক হদিস না মেলায় ডাক বিভাগ সেগুলো ফেরত পাঠাতে বাধ্য হয়েছে।

সানাউল্লাহ বলেন, ‘ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক মাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে ব্যবহৃত ৩৯টি মার্কা ভাঁজের মধ্যে পড়েছে যা কমিশনের নজরে এসেছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।