শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোট নেতাদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোট নেতাদের সাক্ষাৎ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সেখানে রাখা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন– বাম গণতান্ত্রিক জোটের মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

সময় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, ২৪–এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে। তিান বলেন, সরকার ও বিরোধীদল সবাই মিলে একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলতে চান তারেক রহমান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যাবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।