শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ বলেছেন, দেশে প্রথমবারের মত উদ্যোগ নেওয়া হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থাটি ভবিষ্যতে বিশ্বের সকলের জন্য একটি আদর্শ হয়ে থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান।

এই হাইব্রিড মডেল, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন ও ম্যানুয়ালি পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট কালেকশনটি সারা বিশ্বে জন্য একটি মডেল হয়ে থাকবে বলে তিনি আশা করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালট এর মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশীরা যারা ভোট দিতে চান, তাদের জন্য ভোটের ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, গত ৫৪ বছরে যে জিনিসটা হয় নাই, আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। কেননা আমাদের প্রধান উপদেষ্টা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, আর আমরাও সেই একই প্রতিশ্রুতিকে ধারণ করি।’

যত দিন যাবে, এটা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের সিস্টেমটার আরও ডেভেলপ করবে এবং আগামীতে যখন নির্বাচন হবে, এটা তখন আরও উন্নততর হবে। এর আওতা আরও বৃদ্ধি পাবে।