শিরোনাম
দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের অবস্থান সম্পর্কে যে তথ্য দিল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের অবস্থান সম্পর্কে যে তথ্য দিল পুলিশ
সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল শুটার ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে চলে গেছেন কি না, তা নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম এই তথ্য জানান।

শুটার ফয়সালের শেষ অবস্থান সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের কাছে ফয়সালের সুনির্দিষ্ট অবস্থান নেই। এটা জানার জন্য বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত পাইনি।”

হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখনও কোনো রাজনৈতিক দলের স্পেসিফিক সম্পৃক্ততা আমরা পাইনি। তবে আমরা সঠিক তথ্য পেতে তদন্ত অব্যাহত রেখেছি।”