শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

সিলেটে উদ্বোধন হলো “সিলেকশনস” এর নতুন শো- রুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে উদ্বোধন হলো “সিলেকশনস” এর নতুন শো- রুম
সিলেটে উদ্বোধন "সিলেকশনস" এর নতুন শো- রুম

সিলেটের মেন্দিবাগে উদ্বোধন হলো দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ–বশির গ্রুপের গৃহ নির্মাণ সামগ্রীর ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম “সিলেকশনস” এর নতুন শো– রুম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ফিতা কেটে শো–রুমটি উদ্বোধন করেন আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন।

গত বছরের অক্টোবরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আকিজ বশির গ্রুপের ইন্টেরিয়রের সব প্রয়োজনীয় ও সেরা ব্র্যান্ডপণ্যগুলো এক ছাদের নিচে নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে সিলেকশনসের যাত্রা শুরু হয়েছিল।

শেখ বশির উদ্দিন বলেন, ইন্টেরিয়রের সকল প্রয়োজনীয় ও সেরা ব্র্যান্ড পণ্যগুলো এক ছাদের নিচে নিয়ে আসার উদ্দেশ্য নিয়েই সিলেকশনস এর যাত্রা শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় প্রবাসি অধ্যুষিত সিলেটে এই ফ্ল্যাগশিপ শোরুমটির শুভ উদ্বোধন করা হলো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আকিজ সিরামিকস ও আকিজ বোর্ড এর সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, দেশের খ্যাতনামা আর্কিটেক্ট, বিজনেস অ্যাসোসিয়েটস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সিলেকশনসের এই শো–রুমগুলোতে পণ্য সম্পর্কে বিভিন্ন এক্সপার্ট অ্যাডভোকেসি ও কনসালটেন্সিরও ব্যবস্থা রাখা হয়েছে।

 

অনু/দীপ্ত সংবাদ