শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
অর্থনীতি

মোবাইল আমদানিতে চাইলেও শুল্ক কমাতে পারবে না এনবিআর: চেয়ারম্যান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মোবাইল আমদানিতে চাইলেও শুল্ক কমাতে পারবে না এনবিআর: চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাইলেও মোবাইলফোন আমদানিতে শুল্ক কমাতে পারবে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ বছর ‘ভ্যাট দিবস‘ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘মোবাইল ফোনের দাম নির্ধারণের বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্ত। এনবিআর চাইলেও মোবাইল আমদানিতে শুল্ক কমাতে পারবে না, এটা রাষ্ট্রের সিদ্ধান্ত।’

আবদুর রহমান খান বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই–ভ্যাট রিটার্ন পদ্ধতি চালু করা হবে, যা দিয়ে তারা নিজেরা এক ক্লিকে ভ্যাট রিটার্ন দিতে পারবেন।’

চেয়ারম্যান আরও বলেন, যে জাতি দেশের জন্য যুদ্ধ করে, সে জাতি দেশের স্বার্থে ট্যাক্স ফাঁকি দিতে পারে না। রাষ্ট্রের স্বার্থ সবার ওপরে। তাই, আমাদের দেশের স্বার্থেই ভ্যাট দিতে হবে।

সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) এবং আহ্বায়ক মো. আজিজুর রহমান ও ভ্যাট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘ভ্যাট সপ্তাহ‘ উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড।

 

এসএ