শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু: মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ২০০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০ জন।

শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর, হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএসসিসি) ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএনসিসি) ৬ জন এবং খুলনা বিভাগে ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৯৬ হাজার ৮২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর এখন পর্যন্ত ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More