শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা’র) নব নির্বাচিত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা’র) নব নির্বাচিত কমিটি
ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন

ঢাকা: রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের সকল বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা’র) নির্বাচন অনুষ্টিত হয়। ২১ সদস্যের এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা কারবে । পষদের ১২ টি পদের মধ্যে ৩ টি পদে একাধিক প্রাথী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে এনটিভি’র অঞ্জন কুমার কুন্ডুকে পরাজিত করে বিপুল ভোটে জয় লাভ করেন দেশ টিভির হেড অব মার্কেটিং মোঃ আনিসুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশন হেড অব মার্কেটিং এর তছলিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।

মোঃ আনিসুর রহমান তারেক

ইমার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন সাবাব কারিম। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে হেড অব মার্কেটিং পদে কর্মরত আছেন। এছাড়া আরো নির্বাচন কমিশনার পদে ছিলেন মোঃ কামরুজ্জামান একাত্তর টিভি,অসিম কুমার দাস এন টিভি, মিনহাজ উদ্দিন দুরন্ত টিভি এবং ফয়সাল মোহাম্মদ উল্লাহ ।

এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে। এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে মোহনা টেলিভিশনের মোঃ ইলিয়াস হোসেন এবং একাত্তর টিভির আহমেদ মোহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে এস.এ টিভির জহিরুল ইসলাম, আনন্দ টিভির এস বি বুলবুল এবং গানবাংলা টিভির সৈয়দ নাবিল আশরাফ বিপুল ভোটে জয় লাভ করেন। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের মোঃ ফেরদৌস নাঈম পরাগ বিপুল ভোটে জয় লাভ করেন ।

তছলিম চৌধুরী

এছাড়াও যেসব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার মোঃ আব্দুল মালেক । প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সরকার হানিফ রাফি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাদিয়া ডোরা মহিলা বিষয়ক সম্পাদক, গ্রীন টিভির দীন ইসলাম তপু ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের লেমন আওয়াল এবং দফতর সম্পাদক হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইমার কার্যকারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রীন টিভির রাকিবুল হাসান,মাছরাঙ্গা টিভির মোহাম্মদ আবদুস সামাদ সোহাগ, নেক্সাস টিভির মোঃ মতিয়ার রহমান, গাজী টিভির মোঃ আমিনুর রহমান লিটন, এন টিভির মোঃ মহিউদ্দিন সিকদার টিটু, একাত্তর টিভির মোঃ সোহাগ হোসেন এবং দুরন্ত টিভির আশিকুর রহমান অভি।