শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

কেটে টুকরা করে স্বপ্ন’তে তরমুজ বিক্রির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কেটে টুকরা করে স্বপ্ন’তে তরমুজ বিক্রির সিদ্ধান্ত
স্বপ্ন’তে তরমুজ বিক্রি

সামনে রমজান মাস। আর এখন তরমুজের মৌসুম। তাই দেশের অন্যতম সুপারমার্কেট রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’ ক্রেতাদের সুবিধার্থে কেটে টুকরা করে কোয়ার্টার, হাফ ও ফুল এমন সাইজে তরমুজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

স্বপ্নর হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, সকলের সুবিধার্থে আমরা ব্যাচেলর, কাপল বা ছোট পরিবার এবং বড় পরিবারের কথা চিন্তা করে তিন সাইজে কেটে টুকরা করে তরমুজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা ডিজিটাল মেশিনে গ্রাম হিসেবে পণ্য বিক্রি করে থাকি তাই যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী গ্রাম হিসেবে তরমুজ ক্রেতারা কিনতে পারবেন। এর ফলে, ৫০-৬০ টাকাতেও চাইলে কেউ কোয়ার্টার সাইজের তরমুজ এখন স্বপ্ন থেকে কিনতে পারবেন।

এখন থেকে স্বপ্নর সকল আউটলেটে গ্রাহকরা এই সেবা পাবেন।

প্রসঙ্গত, এর আগে ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম ওজনের গরুর মাংস গ্রাম হিসেবে বিক্রি শুরু করে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ।