শিরোনাম
কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
দীপ্ত নিউজ
রাজনীতি

শেখ হাসিনার ফাঁসি যেন দেখে যেতে পারেন খালেদা জিয়া: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেখ হাসিনার ফাঁসি যেন দেখে যেতে পারেন খালেদা জিয়া: হাসনাত

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, খালেদা জিয়ার আজকের পরিণতির জন্য যিনি দায়ী, সেই শেখ হাসিনার ফাঁসি যেন দেখে যেতে পারেন খালেদা জিয়া।’

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের একথা বলেন এনসিপি এ নেতা।

তিনি বলেন, যার কারণে ওনার (খালেদা জিয়া) এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্যদিয়ে উনি গিয়েছেন। মেডিক্যালি অত্যাচারের মধ্যদিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন।

হাসনাত বলেন, ‘উনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজ শুনেছি, যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ঐ ডাক্তারকে হয়রানি করা হতো। বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যারা চিকিৎসা করতে আসতেন। এভাবে ক্রমেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী আজ ওনার জন্য দোয়া করছেন। বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।’

এদিন, এনসিপি একটি প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতাল গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিনিধি দলে ছিলেন– হাসনাত আব্দুল্লাহ, দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

এসএ