দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে চলবে অনলাইনে ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে চলবে অনলাইনে ক্লাস

ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত ছুটির ঘোষণা করা হলেও সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে রবিবার (৩০ নভেম্বর) থেকে অনলাইন ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৯ নভেম্বর) জনসংযোগ দপ্তর উপ–পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে রবিবার থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সাথে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।

এতে আরও বলা হয়, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরে জানানো হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।